রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট চেম্বার-বন্ধের ঘোষণা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৭, ২০২৩, ১:২৫ পূর্বাহ্ণ
  • ৪১১ ০৯ বার দেখা হয়েছে

 

দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধের ঘোষণা

সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধের ঘোষণা দিয়েছে অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।

শনিবার (১৫ জুলাই)  ওজিএসবির প্রেসিডেন্ট অধ্যাপক ফারহানা দেওয়ান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক সালমা রউফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, শনিবার দুপুর ১টায় সব সোসাইটির নেতারা এবং বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বিএমএ কার্যালয়ে এক সভায় সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচি অনুযায়ী রোববার (১৬ জুলাই) প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৭ ও ১৮ জুলাই সব প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে।

ওই কর্মসূচিতে ওজিএসবি ও অন্যান্য সোসাইটির সব সদস্যেদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আগামী ১৮ জুলাই আবারও বিএমএ নেতাদের সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell