রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩২
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

দুই মাস সাতদিন বয়সী এক ছেলে শিশু চুরি,উদ্ধারে চেষ্টা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৮, ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

দুই মাস সাতদিন বয়সী এক ছেলে শিশু চুরি,উদ্ধারে চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস সাতদিন বয়সী এক ছেলে শিশু চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটির টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশুটির মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জান্নাতুল ফেরদৌস তার দুই মাস সাতদিনের শিশু আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমকে (শিশুটির নানি) সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে টিকিট কাটার জন্য শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন জান্নাতুল। এ সময় কালো বোরকা পরিহিত একজন অপরিচিত নারী (৪৫) (যার সঙ্গে ছয়/সাত বছরের একটি মেয়ে ছিল) জান্নাতুলের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। জান্নাতুল তখন সরল মনে তার শিশু সন্তানকে ওই অপরিচিত নারী কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষ হলে তিনি ওই নারীকে সহ তার শিশু সন্তানকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, চুরি হওয়া শিশুটির এখনও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। পুলিশ চুরি হওয়া বাচ্চা উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell