মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

দুই শিশুসন্তানকে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে ১৫ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৩, ২০২২, ৮:৩৩ অপরাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন শরিফা খাতুন ওরফে স্বপ্না (৩২) নামের এক গৃহবধূ। তিনি উপজেলার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

গত ১৯ জানুয়ারি শরিফুল ইসলাম সজিব (১১) ও সাইফুল ইসলাম সৌরভ (৬) নামের দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন স্বপ্না। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় গত ২২ জানুয়ারি শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বামী কামাল হোসেন। জিডি নম্বর ৮৭২।

কামাল হোসেন বলেন, ঘটনার দিন সকালে নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কাজের উদ্দেশ্যে দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন স্বপ্না। তবে সারাদিনের মধ্যেও তিনি ফিরে না আসায় খোঁজ নেওয়া শুরু করেন। দুইদিনেও তার সন্ধান না পেয়ে ২২ জানুয়ারি শার্শা থানায় তিনি জিডি করেন।

শার্শা থানার পরিদর্শক তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিখোঁজ স্বপ্নার স্বামী একটি জিডি করেছেন। ওই নারীসহ দুই সন্তানের সন্ধানে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।

এদিকে স্ত্রী ও দুই সন্তানকে ফিরে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেছেন কামাল হোসেন। সেই সঙ্গে তাদের সন্ধান পেলে ০১৮৫২৫৬৩৭৬০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell