সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৪
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক,অস্ত্রসহ দুটি মোটরসাইকেল জব্দ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৫, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
  • ১৭০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক,অস্ত্রসহ দুটি মোটরসাইকেল জব্দ

যশোরে ইমন কাজী ওরফে ভাগ্নে ইমন ও সোহাগ রানা নামে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে গাছি দা, ছুরি ও বার্মিজ চাকু।

এ সময় অন্যান্য সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার পুলেরহাট কৃষ্ণবাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ভাগ্নে ইমন শহরের তেঁতুলতলা ইসমাইল কলোনির খালিদ হোসেনের ছেলে এবং সোহাগ রানা একই এলাকার মৃত মান্না শেখের ছেলে।

যশোর জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে খবর আসে পুলেরহাট কৃষ্ণবাটি এলাকার আলীর বাড়ির সামনে রাস্তার ওপর একাধিক মামলার আসামি আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমন কাজী তার লোকজন নিয়ে অবস্থান করছেন।

তাৎক্ষণিক জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। এখান থেকে শীর্ষ সন্ত্রাসী ইমন কাজীকে আটক করা হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যান।

পরে ইমন কাজীর তথ্যের ভিত্তিতে জানা যায়, তার সহযোগী মারুফ হোসেন সাগরের বাড়িতে অস্ত্র রয়েছে। এরপর ডিবি পুলিশ সেনাবাহিনীকে খবর দেয়।

সেনাবাহিনীর একটি টিম এসে সাগরের বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান। তবে, সাগরের বাড়ি থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের আরেক সহযোগী সোহাগকে আটক করা হয়।

ডিবি জানিয়েছে, আটকরা একাধিক মামলার আসামি। ইমন কাজীর বিরুদ্ধে হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell