শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৪৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

“দুনিয়ায় মানুষগুলো বড়ই সত্যি স্বার্থপর”-ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা!

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৩, ২০২৪, ৮:০২ অপরাহ্ণ
  • ২৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

“দুনিয়ায় মানুষগুলো বড়ই সত্যি স্বার্থপর”-ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা!

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হৃদয় শেখ (২২) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হৃদয় শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের রফিক শেখের ছেলে।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, মৃত হৃদয় শেখ দুইটি বিয়ে করেছিলেন এবং দুই স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যায়। রোববার রাত আড়াইটার দিকে পরিবারের সবার অজান্তে তার মায়ের ব্যবহৃত ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মৃত্যুর আগে রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি হতাশাজনক পোস্ট দিয়েছেন হৃদয়। হৃদয় তার ফেসবুক স্ট্যাটাসে লেখে, ‘আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে সেটা যতবারই মনে পড়ে না কেন, ততবারই তাকে মেরে ফেলে। এত সুন্দর মানুষের জীবন হয়, আর আমার জীবন দুঃখে ভরা, ভালো থাকুক এই ত্রিভুবনের মানুষগুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারে না, সেটা তাকে মনে করতেই হবে। এই দুনিয়ায় মানুষগুলো বড়ই সত্যি স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পিছনে কেউ নেই। নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়া ভালো থাকুক সবাই। ’

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ছেলেটি দুইটি বিয়ে করেছিলেন। কিন্তু দুই বউ তাকে ছেড়ে চলে গেছেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell