বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫১
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

দুপুরের দিকে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে কথা শেষে গৃহবধূর আত্মহত্যা!

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৮, ২০২১, ১১:৪৯ অপরাহ্ণ
  • ৪৪৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলা শেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রুনা বেগম (৩৫) নামের এক গৃহবধূ।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পাগলার মুখী গ্রামের মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুনা বেগম ওই গ্রামের সৌদিপ্রবাসী রাসেল মিয়ার স্ত্রী। তাদের সাত বছর বয়সী এক ছেলে আছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন রুনা বেগম। কথা বলা শেষে বাড়ির নির্মাণাধীন ঘরে গিয়ে আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন এসে রশি কেটে তাকে মৃত অবস্থায় নিচে নামান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, গৃহবধূর আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell