মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

দুর্গাপুরে কিশোরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৮, ২০২২, ৮:২৫ অপরাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজশাহীর দুর্গাপুরে মোছা. মেহেরুন (১৭) নামে এক কিশোরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তৌফিকুল ইসলাম হিমেলের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা না নেওয়া তৌফিকের বিচার দাবিতে মানববন্ধন করেছে মেহেরুনের পরিবারসহ শতাধিক গ্রামবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (১৫ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান কিশোরী মেহেরুন। এরপর থেকেই তার স্বামী হিমেল পলাতক রয়েছেন। কিশোরীর পরিবারের দাবি তাকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বাবা থানায় গেলেও মামলা না নেওয়ার অভিযোগ ওঠে।

পরে সোমবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কৃঞ্চপুর চেতনার মোড়ে মেহেরুনের স্বামীর বিচার দাবিতে মানববন্ধন করা হয়।

এ সময় দু’হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে অঝোরে কাঁদতে দেখা যায় কিশোরীর বাবা মাহাবুর রহমানকে। জানতে চাইলে তিনি বলেন, মাস দুয়েক হয়েছে মেয়েকে ধুমধাম করে বিয়ে দিয়েছি হিমেল নামের এক ছেলের সঙ্গে। বিয়েতে ২ লাখ টাকা, মোটরসাইকেলসহ অনেককিছুই দিয়েছি। কিন্তু ছেলে মাদকাসক্ত তা জানা ছিল না। বিয়ের পর থেকে মেয়েকে যৌতুকের জন্য বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে সে।

তিনি আরও বলেন, সর্বশেষ ১০ জানুয়ারি আমার মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে তৌফিক। আমাদের না জানিয়েই মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমার মেয়েকে হাসপাতালের মেঝেতে রেখে সে পালিয়ে যায়। আমরা প্রতিবেশীর কাছে থেকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। চিকিৎসকের পরামর্শে আইসিইউতে ভর্তি করা হয় তাকে। কিন্তু ১৫ জানুয়ারি সে মারা যায়।

মেহেরুনের ভাই মো. সম্রাট বলেন, হিমেল মাদকাসক্ত। যখন তখন বোনকে অর্থের জন্য মারধর করতো। খোঁজ নিয়ে জেনেছি তার নামে মাদক ও দুটি হত্যা মামলাও রয়েছে। এর আগে পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিল সে। তবে এসব বিষয় বিয়ের আগে আমরা কিছুই জানতাম না। কিন্তু বোনের হত্যাকাণ্ডের পর আমরা দুর্গাপুর থানায় গেলে সব জানতে পারি।

তিনি আরও বলেন, দুই মাস আগে বোনের বিয়েতে প্রায় ১০ লাখ টাকার গহনা ও জিনিসপত্র দেওয়া হয়েছিল তাকে। এছাড়া আরও ২ লাখ টাকা যৌতুক নিয়েছে সে। কিন্তু এরপরও মাদকের অর্থ যোগাতে সে আমার বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। আমার বোনের শরীরে ও গলায় একাধিক আঘাত ও জখমের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিলালুর রহমান বলেন, আমি আজই এ থানায় যোগদান করেছি। তাই মামলার বিষয়ে কিছুই জানি না। তবে যেহেতু মৃতের মরদেহের ময়নাতদন্ত হয়েছে, সেই রিপোর্টে হত্যা সম্পর্কিত তথ্য মিললে অবশ্যই মামলা নথিভুক্ত হবে।

তবে জেলা পুলিশের পুঠিয়া-দুর্গাপুর সার্কেল এসপি ইমরান জাকারিয়া বলেন, এ ধরনের ঘটনাগুলো প্রথমে থানায় মামলা হয়। আবার পরে তা স্থানীয় পর্যায়ে মিটমাট হয়ে যায়। মাঝখানে পুলিশের সময় নষ্ট হয়। সঙ্গে হয়রানিও হয়। এ কারণে এ ধরনের মামলাগুলোর সুস্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত গ্রহণ করা হয় না। তবে মৃতের পরিবারের অভিযোগ থাকলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell