শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৬
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

দূর্ণীতিবাজ এসিল্যান্ড আতিকুলের অপসারণের দাবীতে দাউদপুর ইউনিয়নবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১২, ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ণ
  • ২৭০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ (নারায়ণগঞ্জ) ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের অপসারণ ও ভূমি অফিসের দুর্ণীতির বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ। মঙ্গলবার দুপুরে দাউদপুর ইউনিয়নের দেবই বাজারে দুর্ণীতিবাজ এসিল্যান্ডের অপসারণ দাবী করে ভোগান্তির শিকার জমির মালিকরা মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ঘুষখোর এসিল্যান্ড ভূমি অফিসে যোগদানের পর থেকে তার নিজস্ব বেঁধে দেয়া নিয়মে অফিসের কার্যক্রম চালিয়ে আসছেন।
সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে মোটা অংকের ঘুষ আদায় করছেন। বিক্ষোভকারীরা আরো বলেন, দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী, দেবগ্রাম, হিরনাল, লক্ষ্যাশিমুলিয়া, শিমুলতলা, রঘুরামপুর মৌজার নামজারী করতে পারিনা। এসিল্যান্ড তার নিজস্ব ক্ষমতাবলে ৬ মৌজার নামজারী বন্ধ রেখেছেন। আমরা আমাদের বাপ দাদার ভিটে বাড়ি, জমি নামজারী করতে পারিনা। এই ছয় মৌজার নামজারীতে প্রতি শতাংশে ২০/২৫ হাজার টাকা দিলে আবার নামজারী করে দেন ওই কর্মকর্তা।
ঘুষখোর, দূর্ণীতিবাজ এসিল্যান্ড আতিকুলের অনতিবিলম্বে অপসারণ দাবী জানান তারা। আগামী ৭২ ঘন্টার মধ্যে দূর্ণীতিবাজ এসিল্যান্ড আতিকুলের অপসারণ করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়নের যুব মহিলালীগ সভাপতি অন্তু মরিয়ম, আব্দুল কাইয়ুম বঙ্গবাসী, দেবই কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সভাপতি মোঃ ফিরোজ মিয়া, সাইফুল ইসলাম, আব্দুল বাতেন, ওসমান গনি, সেলিম মিয়া, জাহিদ মিয়া, তোতা মিয়া, আবুল কাসেম, হালিম মিয়া, ইমান মিয়া, ওবায়দুল্লাহ, মেহেদী হাসানসহ স্থানীয় ভুক্তভোগী জমির মালিকরা। তাং ১১-০১-২০২২ইং

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell