সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৩
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

দেড় কোটি টাকার সম্পদ গোপন রাখার অপরাধে ডিবির এসআইকে কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৩, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

দেড় কোটি টাকার সম্পদ গোপন রাখার অপরাধে ডিবির এসআইকে কারাদণ্ড

আয়বহির্ভূত দেড় কোটি টাকার সম্পদ গোপন রাখার অপরাধে খুলনা মহানগর ডিবির এসআই মো. আলী আকবর শেখকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এসময় অভিযুক্ত এসআই আলী আকবর আদালতে উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ইয়াসিন আলী।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালে এসআই আকবর দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১০ লাখ ৪১ হাজার ৮৩৬ টাকার সম্পদ থাকার বিবরণী জমা দেন। প্রকৃতপক্ষে তার ১ কোটি ৮২ লাখ ৯৯ হাজার ৮৭ টাকার সম্পদ থাকার তথ্য পাওয়া যায়।

যার মধ্যে হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন থেকে ১৯ লাখ ৭৫ হাজার টাকা এবং অফিস থেকে গৃহনির্মাণ বাবদ ১ লাখ ২০ হাজার টাকা ঋণ গ্রহণের তথ্য পাওয়া গেছে। তিনি তার বিবরণীতে ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার ২৫১ টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেন। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহাতাব উদ্দিন ২০১৬ সালের ২২ মার্চ খুলনা থানায় একটি মামলা করেন।

এরপর ২০১৭ সালের ২০ মার্চ আকবর আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নাজমুল হুসাইন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, মামলা চলাকালীন ৯ জনের মধ্যে আটজন আদালতে সাক্ষ্য দেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell