রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪৮
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

দেড় যুগ পর তিনি বাবার কবর জিয়ারত করেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২৫, ২:২৭ পূর্বাহ্ণ
  • ৫০ ০৯ বার দেখা হয়েছে

দেড় যুগ পর তিনি বাবার কবর জিয়ারত করেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা প্রতিনিধি।।

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় যুগ পর তিনি বাবার কবর জিয়ারত করলেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে চারটার পর রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের কবর প্রাঙ্গণে তিনি শ্রদ্ধা নিবেদন করতে আসেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রথমে সমাধিতে ফুল দিয়ে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে জুমার নামাজ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে জিয়ার সমাধিস্থলের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান।

২০০৬ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর বাবার কবর জিয়ারত করতে এসেছিলেন তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন।

এদিন রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দেয় বিএনপি।য
এরপর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান। তারপর তিনি গুলশানের বাসায় ওঠেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell