সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৮
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

দেবরের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূর মুখ ঝলসে দেওয়ার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৯, ২০২২, ৭:২৭ অপরাহ্ণ
  • ১৭২ ০৯ বার দেখা হয়েছে

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গরম তরকারিতে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মুখ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জিয়নপুর ইউনিয়নের নারান্দিয়া খাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ বর্তমানে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

খবর পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল হাসান গৃহবধূকে হাসপাতালে দেখতে যান এবং উন্নত চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘বিদ্যুৎ চলে যাওয়ার পর ফ্রিজ খোলায় শাশুড়ি রোকিয়া বেগম, শ্বশুর শুকুর আলী ও দেবরের স্ত্রীর সহযোগিতায় দেবর জুয়েল শেখ আমার মুখ গরম তরকারির পাতিলে চেপে ধরে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আর কিছুই জানি না।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘খবর পেয়ে রাতেই মেয়েকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য দৌলতপুর সদর হাসপাতালে ভর্তি করেছি। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক।’

দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফেরদৌস মাহমুদ খান বলেন, ‘সুমির মুখের সম্পূর্ণ অংশ ঝলসে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হবে।’

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেন জানান ঘটনার ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell