সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২২
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

দেশজুড়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুলিশকে।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৩, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

দেশজুড়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুলিশকে।

ঢাকা প্রতিনিধি।। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুলিশকে দেশজুড়ে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। বর্তমানে কোনো মামলা দায়ের করতে হলে সরাসরি নিকটস্থ থানায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও নানান ধরনের দুর্ভোগের সৃষ্টি করে। অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের উচিত ৯৯৯ এর মতো একটি নির্দিষ্ট হটলাইন নম্বর প্রতিষ্ঠা করা, যেন দেশের যে কোনো স্থান থেকে অভিযোগকারী প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করতে পারেন। এটি জনগণের মামলা দায়েরের ঝামেলা কমাবে। তিনি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে দ্রুত অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা আইজিপিকে অনলাইনে মামলা দায়ের সংক্রান্ত তথ্য প্রদানের জন্য একটি বিশেষ কল সেন্টার স্থাপন করারও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন, তারা সহজেই এই কল সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell