শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩১
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

দেশাত্মবোধক গান ‘শাবাশ সোনার বাংলাদেশ’ সংগীত উদ্বোধন

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২০, ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ণ
  • ২০৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

দেশাত্মবোধক গান ‘শাবাশ সোনার বাংলাদেশ’ সংগীত উদ্বোধন

গীতিকার হাসানুজ্জামান মাসুমের কথা, বাপ্পা মজুমদারের সুর ও সংগীত এবং গাজী শুভ্রর নির্দেশনায় দেশের বরেণ্য ১০ শিল্পীর গাওয়া আধুনিক দেশাত্মবোধক গান ‘শাবাশ সোনার বাংলাদেশ’ সংগীত উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রখ্যাত সংগীতশিল্পী নকীব খান, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, এলিটা করিম, দিলশাদ নাহার কণা, সোমনূর মনির কোনাল, কিশোর দাস, জামান সাইফ, সাজ্জাদ হোসেন শাওন ও ইমরান মাহমুদুল গানটিতে কণ্ঠ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভিডিও সংগীতটির উদ্যোক্তা গীতিকার হাসানুজ্জামান মাসুম এবং শিল্পী প্রতিনিধি হিসেবে ফাহমিদা নবী বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ গানটি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান।

 

তিনি বলেন, আজকের প্রেক্ষাপটে এমন একটি গান রচনার জন্য আমি গীতিকারকে এবং সুরকার বাপ্পা মজুমদারসহ যারা এতে অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি গানের একজন ভালো শ্রোতা। এই গানটির মিউজিক কম্পোজিশন খুবই ভালো।

সবাইকে গানটি হৃদয় দিয়ে উপভোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গানটির মধ্যে আত্মমর্যাদার কথা রয়েছে। এই দেশটা আমাদের এবং আমাদের দেশ কীভাবে চলবে সেই সিদ্ধান্ত নেবে দেশের মানুষ আমরা, বাইরের কেউ নয়। সেই কথাটা এই গানের মধ্যে আছে। ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, জাতিগত উন্নয়নের জন্য এ ধরনের সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে হবে।

বক্তৃতাপর্ব শেষে ও সংগীতটির উদ্বোধনী পরিবেশনার আগে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, গানটির কণ্ঠশিল্পীদের মধ্যে উপস্থিত ফাহমিদা নবী, সোমনূর মনির কোনাল, এলিটা করিম, কিশোর দাস এবং জামান সাইফ গানের পোস্টার উন্মোচনে অংশ নেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell