রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৬
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

দেশীয় অস্ত্র ও ককটেলসহ ডাকাত চক্রের গ্রেফতার ৯

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২১, ২০২২, ৮:১৩ অপরাহ্ণ
  • ৩০৬ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আন্তঃজেলা ডাকাত চক্র কাশেম বাহিনীর ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সরাবদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৭টি ককটেল, ৩টি ছোড়া, ১টি কাটার, ২টি ক্রোবার, ৫টি টেটা, ১৩টি টর্চ লাইট, ১টি রূপার চেইন, ২৪ হাজার ৯০০ টাকা ও ৯টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী এলাকার মৃত আবু তালেবের ছেলে আবুল কাশেম (৩৩), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তেজখালী এলাকার মৃত নীল মিয়ার ছেলে মো. বাবু (২৬), আড়াইহাজারের কাজীপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে মো. ওমর ফারুক (২৭), গোপালদি দাইরানি এলাকার মৃত মোস্তফার ছেলে মো. লিটন (২৪), মারুবাদী এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সবুজ (২৮), নরসিংদীর মাধবদীর চকড়িয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২৮), আড়াইহাজারের জুকার দিয়া এলাকার মো. আলম ভূঁইয়া রুমন ভূইয়া (২৫), গোপালদী এলাকার মো. আলমের ছেলে মো. আশরাফুল (১৯) ও কলাগাছিয়া এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে মো. জুয়েল রানা (২২)।

র‍্যাব জানায়, গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদী চকের বাড়ি ও উদয়দী গ্রামের ৮টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়। এ ঘটনায় ডাকাতদের মারপিটে ৫ জন আহত হয়। ডাকাতদল স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়। গ্রেফতার ডাকাতদলের সদস্যদের স্বীকারোক্তিতে জানা যায়, তারা গত ১৯ সেপ্টেম্বর হাইজানী ইউনিয়নের সরাবদী আতাদী চকের বাড়ি ও উদয়দী গ্রামের ৮টি বাড়িতে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিল।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার ১ নম্বর আসামি মো. আবুল কাশেমের বিরুদ্ধে ১০টি মামলা, ২ নম্বর আসামি মো. বাবুর বিরুদ্ধে ৬টি মামলা, ৩ নম্বর আসামি মো. ওমর ফারুকের বিরুদ্ধে ১টি মামলা, ৫ নম্বর আসামি মো. সবুজের বিরুদ্ধে পুরনো ১টি মামলা রয়েছে।

গ্রেফতার আসামিরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। এই সংঘবদ্ধ ডাকাত চক্রটি এর আগেও পরস্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনামাফিক দীর্ঘদিন যাবৎ আড়াইহাজার থানা এলাকায় বিভিন্ন বাড়িতে এবং আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে ডাকাতি করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell