মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩০, ২০২১, ১০:১৪ অপরাহ্ণ
  • ২৮৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উন্নত ও সুন্দর জীবন নিশ্চিতের লক্ষ্যে কাজ করছেন। যেন দেশের প্রতিটি মানুষ উন্নত ও সুন্দর জীবন পায়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার কাঞ্চন ও গাজীপুর ইউনিয়নের অফ গ্রিড (চর) প্রত্যন্ত এলাকায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়নের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আজকের এ উদ্বোধন তারই একটি উজ্বল প্রমাণ। সব মিলিয়ে প্রত্যন্ত এ চরের ৮ হাজার পরিবার বিদ্যুতের সংযোগ পেয়েছে। যা আগে কখনো মানুষ চিন্তাই করতে পারেনি। যেখানে গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া সম্ভব না সেখানে অফ গ্রিডে কী করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। আগে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ ছিল না। এখন চরেও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, নৌ পুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামানসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ৪৯টি গ্রামের ২০০১ জন গ্রাহক বিদ্যুতায়নের আওতায় এসেছে। ৩৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটির সাবমেরিন ক্যাবল লাইন নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell