শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২০
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

দেশে খাদ্য সংকট কৃত্রিম দুর্ভিক্ষের চেষ্টা চলছে-শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৫, ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ণ
  • ২৪৬ ০৯ বার দেখা হয়েছে

 

দেশে খাদ্য সংকট কৃত্রিম দুর্ভিক্ষের চেষ্টা চলছে-শামীম ওসমান

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি।। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, দেশে কৃত্রিম খাদ্য সংকট তৈরির চেষ্টা হচ্ছে। কৃত্রিম দুর্ভিক্ষের চেষ্টা চলছে। সে কারণে সব টাকা এখনও ছাড়া হচ্ছে না। যার যত বেশি আছে সে তত পেতে চায়। এ সময়টায় একটু স্লো আগাতে হবে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদরাসার প্রধানদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। শামীম ওসমান বলেন, আমি কিছু বিষয় নিয়ে হতাশায় ভুগছিলাম। কিন্তু এখন আমি হতাশা থেকে আশার আলো দেখলাম। আলোর ঝলকানি দেখলাম। এ দেশে কেউ মাথা নিচু করতে পারবে না। এদেশ উঁচু হবেই। শুধুমাত্র আপনাদের আদর ও ভালোবাসা দরকার। শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি দরকার আদর। প্রতিটি ছাত্রের প্রতি ভালোলাগা। শিক্ষকতা একটি মহৎ পেশা। এখানে অনেক বেশি টাকা নেই। কিন্তু সম্মান অনেক বেশি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু না মরলে রাজনীতিতে আসার কথা ছিল না। মাকে বলেছিলাম আমাদের কি স্বাধীনতা নেই। তখন মা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমার মায়ের নিচু মাথাকে উঁচু করার জন্য রাজনীতিতে এসেছি। এখন আমার কোনো ক্ষমতা নাই। তখন ছাত্রনেতা হিসেবে আমি নিজেই চিন্তা করি আমার কত ক্ষমতা ছিল। ছাত্র রাজনীতির স্মৃতি স্মরণ করে শামীম ওসমান বলেন, আমরা জেলখানা থেকে যখন আসামি ছাড়াতাম তখন ডিসির কাছে যেতাম না জজের কাছেও যেতাম না। আসতাম সোজা জেলখানা গিয়ে বলতাম দরজা খোল। দরজা খুলতো আসামিকে বলতাম বের হ। বের হতো নিয়ে আসতাম। ওপর থেকে জেলা প্রশাসক এসে বলতো ভাই জামিনটা নিয়ে যাও। একদিনে ৫৯-৬০ টা করে মামলা হইতো। পুলিশকে বলতাম এতগুলো মানুষ কোর্টে যাবো খাওয়া ধাওয়া করতে হবে টাকা দেন। পুলিশ টাকা দিতো খাওয়া ধাওয়া করে জামিন নিতাম। কারণ বঙ্গবন্ধুকে হত্যার পর তখন কিছুই মানতে পারছিলাম না। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell