শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৩
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

দেশে ফিরেছেন শাকিব খান,ঢাকা ছেড়েছেন অপু বিশ্বাস

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৭, ২০২২, ৯:২৯ অপরাহ্ণ
  • ৩৭৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।যুক্তরাষ্ট্রে ৯ মাস কাটিয়ে দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খান। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শাকিব খান।

এ সময় তাকে বরণ করতে বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। ঠিক সেই সময় বিমানবন্দরে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

তবে শাকিবকে রিসিভ করতে বিমানবন্দরে যাননি অপু। জানা যায়, শাকিবের ফেরার দিনে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি।

বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, আমার অভিনীত ওপার বাংলার ‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারে অংশ নিতে কলকাতা যাচ্ছি। আমি সব সময় চেষ্টা করি সিনেমার প্রচারে অংশ নিতে। তাছাড়া এটি আমার প্রথম কলকাতার সিনেমা। আশা করছি সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে। আগামী ২৫ আগস্ট ঢাকা ফিরব।

‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।

সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরো অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell