সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০১
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক সহ ৪ সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায়-দৈনিক নগর সংবাদের তীব্র নিন্দা,আসামীদের গ্রেফতারের দাবী।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৬, ২০২৪, ১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক সহ ৪ সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায়-দৈনিক নগর সংবাদের তীব্র নিন্দা,আসামীদের গ্রেফতারের দাবী।

ঢাকা মহানগর সংবাদদাতা।।

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগের বাংলামোটর প্লানাস টাওয়ার এলাকায় পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়

হামলার ঘটনায় জনবাণী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন।

পরে সন্ধ্যা ৬টায় তাদের ঢাকা মেডিকেলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত সবাই চিকিৎসা নেন। সম্পাদক শফিকুল ইসলাম গুরুতর আহত।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০/২২ জনের একটি দুর্বৃত্ত দল অতর্কিত হামলা চালায়। তখন আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা করেছে। আমরা তাদের কাউকে চিনতে পারিনি।

ঘটনার আগে রমজান নামে এক ব্যক্তি জনবাণী পত্রিকার কার্যালয়ে গিয়েছিল হুমকি দিয়েছিল। তখন আমরা বাহিরের থেকে অফিসে যাচ্ছিলাম, আমাদেরকে অফিস না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়।

তারা (হামলাকারীরা) আমাদেরকে পেয়ে প্রথমে নাম জিজ্ঞেস করে। এরপর হামলা চালায়। এমনভাবে এসেছিল, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে।

প্রাথমিকভাবে বিষয়টি শাহবাগ থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হামলার ঘটনায় মামলা হবে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, মারধরের শিকার ৪ সাংবাদিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell