রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৭
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

দোয়ারাবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার আশংকা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৪, ২০২১, ১১:৩৬ অপরাহ্ণ
  • ৫৮০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সেলিম মাহবুব, ছাতকঃ ৫ দিনের টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, কালিউরি, খাসিয়ামারা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, ধূমখালি ও ছাগলচোরাসহ বিভিন্ন হাওর, খাল-বিলে হু হু করে পানি বাড়ায় দোয়ারাবাজাারে তৃতীয় দফা বন্যার আশংকা করা হচ্ছে। বিভিন্ন সড়কে ভাঙন, ফাঁটল ও ব্রিজের অ্যাপ্রোচে মাটি না থাকায় নিমজ্জিত হওয়াতে উপজেলা সদরের সাথে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বেহাল দাঁড়িয়েছে। রাস্তা, মাঠঘাট ও গোচারণ ভুমি নিমজ্জিত হলে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সদ্য রোপন করা আমনের চারা ও বীজতলা নিয়ে শংকিত রয়েছেন কৃষকরা। হু হু করে পানি বাড়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শতাধিক মৎস্য খামারি। এদিকে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার ও সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে পানি ঢোকায় বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। এ রিপোর্ট লিখা পর্যন্ত পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সারাক্ষণ খোঁজখবর নেয়া হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আশংকাজনক কোনো ক্ষয়ক্ষতি হলে উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিক জানাতে স্থানীয় ইউপি জনপ্রতিনিধিরা তৎপর রয়েছেন। এছাড়া বন্যা মোকাবেলায় জরুরি ত্রাণ বিতরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। আমাদের মনিটরিং অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell