মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫৮
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

দোয়ারাবাজারে স্বাস্থ্যবিধি অমান্য করে পশুর হাট

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১০, ২০২১, ১১:২৪ অপরাহ্ণ
  • ৩৪৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সেলিম মাহবুব, ছাতকঃ সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন এলাকায় বসেছে জমজমাট পশুর হাট। নব্বই ভাগ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। ইজারাদের পক্ষ থেকে হাত ধোঁয়ার সাবান বা স্যানিটাইজারের কোনো ব্যবস্থা লক্ষ্য করা যায়নি। এসব পশুর হাটে নেই কোনো সামাজিক দুরুত্ব। বিধিনিষেধ উপেক্ষা করে উপজেলার বাংলাবাজার, বগুলাবাজার, নাছিমপুর, বালিউরা ও নরসিংপুর বাজারসহ বিভিন্ন মাঠে পশুর হাট বসলেও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে রয়েছে প্রশ্ন? এতে সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায় করোনা সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলছে। শনিবার (১০ জুলাই) উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে হাটে আসা কয়েকজন ক্রেতা-বিক্রেতা বলেন, প্রচন্ড ভ্যাপসা গরমে মুখে মাস্ক রাখা যাচ্ছে না। মাস্ক পড়ে কথা বলতেও সমস্যা হয়। গরুর হাটে স্বাস্থ্য বিধি মেনে চলা খুবই দুষ্কর হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ জানান, করোনার ভয়াবহ পরিস্থিতিতে লকডাউনের কারণে দেশের সর্বত্র বন্ধ ঘোষনা করা হয়েছে পশুর হাট। উপজেলার পশুরহাটের সকল ইজারাদারকে তা জানিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনের তৎপারতা অব্যাহত রয়েছে । আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে। তাছাড়া ইজারাদারসহ ধর্মপ্রাণ মুসলমানদের সুপারিশে কোরবানির ঈদকে সামনে রেখে সীমিত হারে পশুর হাট চালুর অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell