সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল জয়ের পর -প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৮, ২০২৪, ৯:২০ অপরাহ্ণ
  • ২৩৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল জয়ের পর -প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করে, তাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার (৮ জানুয়ারি), বাংলাদেশের নির্বাচনের ফলাফল প্রকাশের পর বাংলাদেশি প্রধানমন্ত্রীকে ফোন করেন নরেন্দ্র মোদী। টানা চতুর্থ মেয়াদে এই জয়ের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি ‘সফল নির্বাচনে’র জন্য বাংলাদেশের জনগণেরও প্রশংসা করেছেন।

 

 

এদিন এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো। সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক চতুর্থ মেয়াদে বিজয়ী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। সফল নির্বাচন আয়োজনের জন্য আমি অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকেও। বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী ও মানবকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধতার কথাও উল্লেখ করেছেন মোদী। নির্বাচনে জয়ের জন্য এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। গঙ্গাসাগর মেলায় কপিলমুনির আশ্রম পরিদর্শনে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, আমাদের অভিনন্দন থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের প্রতি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell