রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

দ্বিতীয় এলিজাবেথেরে মৃত্যুতে গভীর শোক -প্রধানমন্ত্রী শেখ হাসিনা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৯, ২০২২, ৯:০৫ অপরাহ্ণ
  • ২৯৭ ০৯ বার দেখা হয়েছে

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথেরে মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে পাঠানো শোক বার্তায় এ সমবেদনা জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের প্রধানমন্ত্রীকে লেখেন- আমি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে নিজের পক্ষ থেকে আপনাকে গভীর শোক ও সমবেদনা জানাই।

শেখ হাসিনা বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথের আকস্মিক মৃত্যুতে যুক্তরাজ্যের জনগণের প্রতি আপনার (ব্রিটেনের প্রধানমন্ত্রী) মাধ্যমে আমাদের আন্তরিক শোক ও সমবেদনা জানাই। শোকাহত রাজপরিবারের সদস্য এবং যুক্তরাজ্যের শোকহত জনগণের সঙ্গে আমরাও রানি দ্বিতীয় এলিজাবেথের বিদেহী আত্মার শান্তি কামনা করি।

প্রধানমন্ত্রী বলেন, রানি এলিজাবেথ শুধুমাত্র কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর ২.৫ বিলিয়ন জনগণের স্তম্ভ এবং শক্তিই ছিলেন না বরং তিনি ছিলেন উদারতা, মর‌্যাদা, প্রজ্ঞা এবং সেবার প্রতিক।

শেখ হাসিনা বলেন, বিশ্বের সমসাময়িক হিসাবে সবচেয়ে কিংবদন্তী এবং দীর্ঘতম রাজত্বকারী রাজা হিসেবে দ্বিতীয় এলিজাবেথ বিশ্বের অগণিত মানুষের কাছে কর্তব্য, সেবা এবং ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বাংলাদেশে ব্রিটেনের রানির দু’টি ঐতিহাসিক সফরের কথা আমাদের দেশের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রানি আমাদের নাগরিকদের কাছে অনুপ্রেরণা, সাহস এবং শক্তির উৎস হয়ে থাকবে।

শেখ হাসিনা লেখেন, যুক্তরাজ্যে ব্রিটেনের রানি এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকথা, অটোয়া এবং কিংস্টনে দুটি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠক চিরস্মরণী হয়ে থাকবে। এ সময় ২০১৮ সালে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে আলাপচারিতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রানি দ্বিতীয় এলিজাবেথের আবেগপূর্ণ বার্তা-আমরা বন্ধুত্ব এবং স্নেহের বন্ধনে আবদ্ধ। যেটি আমাদের অংশীদারিত্বের ভিত্তি এবং ৫০ বছর আগের মতো আজও গুরুত্বপূর্ণ।

বার্তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দ্বিতীয় এলিজাবেথের দুঃখজনক মৃত্যুতে বাংলাদেশের মানুষ এবং আমি ব্যক্তিগতভাবে শুধু একজন বিশ্বস্ত বন্ধুকেই হারালাম না, একজন প্রকৃত অভিভাবকও হারালাম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell