শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৫
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২২, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ
  • ১৭২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স। এ সময় ১০টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) নারায়ণগঞ্জের সদর, বন্দর ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে আক্তার স্টোরকে ৫ হাজার টাকা ও সাজু স্টোরকে ৪ হাজার টাকা এবং কাঁচপুর কাঁচাবাজারে একই অপরাধে ভাই ভাই এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও ফয়সাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে বাসি গ্রিল বিক্রয় ও সংরক্ষণের দায়ে এবং অস্বাস্থ্যকর উপায়ে ফ্রিজে খাবার সংরক্ষণের দায়ে ভোজন বিলাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইঘর বাজারে কাচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার মাধ্যমে সবজি ও মাংসের বাজারকে অস্থিতিশীল করার দায়ে তিন ভাই স্টোরকে ৩ হাজার টাকা, শরীয়তপুর স্টোরকে ২ হাজার টাকা, আশিক স্টোরকে ২ হাজার টাকা, শাহ আলম স্টোরকে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ খাসির মাংস দোকানকে ২ হাজার টাকাসহ সর্বমোট ১০টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূঁইয়া ও জেলা পুলিশ লাইনের একটি টিম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell