বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৬
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

ধন-সম্পদের ক্ষেত্রে যদি সমতা প্রতিষ্ঠা করা না হয়, তাহলে শুধু ভোটাধিকার দিয়ে তেমন কিছুরই পরিবর্তন ঘটানো যায় না-ড. সলিমুল্লাহ খান।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৮, ২০২৪, ২:২৮ পূর্বাহ্ণ
  • ২২৯ ০৯ বার দেখা হয়েছে

 

ধন-সম্পদের ক্ষেত্রে যদি সমতা প্রতিষ্ঠা করা না হয়, তাহলে শুধু ভোটাধিকার দিয়ে তেমন কিছুরই পরিবর্তন ঘটানো যায় না-ড. সলিমুল্লাহ খান।

নারায়নগন্জ প্রতিনিধি।।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, গণতন্ত্রকেও আগে একটি পরীক্ষায় পাস করতে হবে। গণতন্ত্রকে ন্যায়ভিত্তিক হতে হবে। ন্যায় মানে যার যার প্রাপ্য তাকে তাকে দিতে হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাহিত্য আন্দোলন ‘ধাবমান’-এর উদ্যোগে আয়োজিত ‘গণতান্ত্রিক বিপ্লবে জাতীয় সংবিধানের রূপরেখা’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারে এ আলোচনার আয়োজন করা হয়।

অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘গত ১৫ বছর আপনারা ঠিকমতো ভোট দিতে পারেননি তা সত্য। আপনাদের কাছে সেটাই মনে হবে দেশের বড় সমস্যা। কিন্তু তার পেছনে অনেক সমস্যা রয়েছে।’

তিনি বলেন, ‘ভোট দিয়ে অনেক কিছুই হচ্ছে না। অনেক কিছু ভোটের আওতায় বাইরে চলে যাচ্ছে। আমাদের দেশে নতুন করে যেভাবে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে, তা রক্ষা করতে হলে আমাদের ঘরে বসে থাকলে চলবে না। তা নাহলে যেকোনো মুহূর্তে এটি হাতছাড়া হয়ে যেতে পারে। আমাদের মূল দাবি হবে সবার জন্য সমান অধিকার। প্রতিটি ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করতে হবে।’

ধন-সম্পদের ক্ষেত্রে যদি সমতা প্রতিষ্ঠা করা না হয়, তাহলে শুধু ভোটাধিকার দিয়ে তেমন কিছুরই পরিবর্তন ঘটানো যায় না বলে মন্তব্য করেন ড. সলিমুল্লাহ খান।

তিনি বলেন, ‘আমরা সমাজেও তাই দেখতে পাই। বড় লোকেরা শুধু নির্বাচিত হতে পারে। গরিবদের কাজ শুধু এই পক্ষকে ভোট দাও, নয়তো অন্য পক্ষকে ভোট দাও। গণতন্ত্রের ধারণাকে যদি ভোটের অধিকার থেকে সরিয়ে আনি, তাহলে সবাইকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell