মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩৩
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গর্ব ও অহংকার-এমপি খোকা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৭, ২০২১, ১২:২৮ পূর্বাহ্ণ
  • ৫১৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ মাহফিলের পূর্বে দিন ব্যাপি কুরআন শরীফ খতম ও বিভিন্ন মসজিদে মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গর্ব ও অহংকার। জাতির শ্রেষ্ঠ সন্তানকে বিশেষ দিনে স্মরণ করে এবং যারা ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারেরকে হত্যা করেছে তাদের সবাইকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচার মুখোমুখী করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন তাহলে কলংকমুক্ত হবে আমাদের প্রিয় বাংলাদেশ । ৪৬৮২ দিন জেলে কাটানো জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় সারা সোনারগাঁয়ে পবিত্র কুরআন শরীফ খতম, মসজিদে মসজিদে দোয়া ও মিলাদের ব্যবস্থা করা হয়েছে। শোককে শক্তিতে রুপান্তর করতেই পুরো জাতি এই দিনটি পালন করছে। নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান এর সভাপতিত্বে ও নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক,৯নং ওয়ার্ডের মেম্বার সাকিব হাসান জয়ের সার্বিক সহযোগিতায় এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু,জাতীয় পার্টির স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ রায়হান জয়,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell