রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৬
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

ধর্ষণের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা তরুণীর।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৫, ২০২১, ৮:২২ অপরাহ্ণ
  • ৪৮৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ধর্ষণের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা তরুণীর।

ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে সাদ্দাম হোসেন (২৪) নামে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাসিজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল।

তিনি বলেন, পুলিশ সদস্য সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তরুণী মামলার আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। পরে জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, একই উপজেলার বাসিন্দা হওয়ার সুবাদে সাদ্দাম হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত ওই তরুণীকে (২১) কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। ২১ মে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিয়ের প্রলোভনে ২ জুলাই আবারও তাকে ধর্ষণ করেন সাদ্দাম।

কিন্তু তরুণী বিয়ের কথা বললে সাদ্দাম হোসেন বারবার এড়িয়ে যান। পরে তরুণী তার পরিবারকে বিস্তারিত জানান। পরিবারের সদস্যরা থানায় ঘুরে কোনো সমাধান না পাওয়ায় আদালতে মামলা করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কনস্টেবল সাদ্দাম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell