শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৮, ২০২২, ৯:০৫ অপরাহ্ণ
  • ৩৯৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ময়মনসিংহে পিবিআই’র প্রাথমিক তদন্তে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় সাদ্দাম হোসেন (২৫) নামে এক পুলিশ সদস্যের (কনস্টেবল) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৮ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. রাফিজুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

পুলিশ সদস্য সাদ্দাম হোসেন জেলার গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে। তিনি ২০১৫ সালে পুলিশ সদস্য হিসেবে চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত বলে জানা গেছে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) বদর উদ্দিন আহমদ।

তিনি জানান, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় ভুক্তভোগী তরুণীর জবানবন্দি গ্রহণ শেষে পিবিআইকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।

চলতি বছরের ২৩ জুন আদালতে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। ওই তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়ায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

সূত্র জানায়, ভুক্তভোগী তরুণী (২১) একই উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অভিযুক্ত সাদ্দাম হোসেন ওই তরুণীকে প্রেমের ছলে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ মে সাদ্দাম ওই তরুণীকে ধর্ষণ করেন।

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সাদ্দাম হোসেন গত ২ জুলাই ওই তরুণীকে আবার ধর্ষণ করেন। এরপর মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে সাদ্দাম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়ে লাপাত্তা হয়ে যান। পরে ওই তরুণী সাদ্দাম হোসেনের পরিবারকে বিষয়টি জানান। কিন্তু তাতেও কোনো সুরাহা না হওয়ায় আদালতে মামলা করেন ওই তরুণী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell