শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪২
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

ধানমণ্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে চিত্রনায়িকা আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৪, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ
  • ২৩৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ধানমণ্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে চিত্রনায়িকা আটক

ঢাকা প্রতিনিধি : রাজধানীর ধানমণ্ডি ৩২-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং নায়িকা ও মডেল মিষ্টি সুভাষ। এ সময় তার সঙ্গে থাকা আরো এক নারীকে আটক করা হয়েছে। জানা যায়, শনিবার সন্ধ্যায় ধানমণ্ডি ৩২-এর সামনে রাখা পুলিশের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয়।  জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করতে গত ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক নিয়ে হাজির হয়েছিলেন মডেল মিষ্টি সুভাষ। ওই দিন সাংবাদিকদের মিষ্টি সুভাষ বলেন, ‘আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা। আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি। কারণ এই জায়গাতে শনিবার উনাকে অসম্মান করা হয়েছে।

 

যেখানে উনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি। টিএসসিতে ওই দিন হেনস্তার শিকারও হয়েছিলেন মিষ্টি সুভাষ। সেদিনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনায় আসেন এ অভিনেত্রী।  এদিকে আজ আওয়ামী লীগ বা দলটির কোনো সংগঠন ধানমণ্ডি-৩২ নম্বরে আসতে পারেন এমন আশঙ্কা থেকে সেখানে ভোর থেকেই অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে থাকা আসাদুজ্জামান নামের এক ব্যক্তি জানান, মিষ্টি সুবাসকে তারা আগে থেকেই চিনতেন। অভিনেত্রী আওয়ামী লীগের আরেক কর্মীকে সঙ্গে নিয়ে ধানমণ্ডি-৩২ নম্বরের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেখানে থাকা জনতা তাদের চিনতে পারে এবং আটক করে পুলিশে দেয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell