বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৬
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে,আটক স্বামী

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২০, ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ
  • ১৪২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে,আটক স্বামী

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী রজাউল করিমকে (৩৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রাত দেড়টার দিকে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে আটক করা হয়।

আটক রেজাউল পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকার মৃত রিয়াজের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ১২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্বামী রেজাউল করিম বাড়িতে এসে তার স্ত্রী ফৌজিয়া বেগমের (৩৮) সঙ্গে সাংসারিক বিষয়কে কেন্দ্র করে ঝগড়া শুরু করে। কিছু সময় পর রেজাউল ক্ষিপ্ত হয়ে তার ফৌজিয়াকে এলোপাতাড়ি মারধর করে এবং পেটে চাকু ঢুকিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তার স্ত্রীর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। সে সময় তার ছেলে-মেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। সেখানেই তিনদিন চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই সকালে ফৌজিয়া বেগম মারা যান।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, এ ঘটনায় নিহত ফৌজিয়ার বাবা পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে রেজাউলের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই একপর্যায়ে গতকাল বুধবার রাত দেড়টার দিকে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে আটক করা হয়।

আটকের পর তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে পত্নীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell