শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৭
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

নওগাঁর মহাদেবপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২১, ২০২৫, ২:১৪ পূর্বাহ্ণ
  • ১২৬ ০৯ বার দেখা হয়েছে

নওগাঁর মহাদেবপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।

নওগাঁ জেলা প্রতিনিধি ‎ ‎

মহাদেবপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, মারপিট ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাতুড় ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার ১৮ জুলাই হাতুড় ইউনিয়নের  দুর্গাপুর গ্রামের মোঃ কফিল উদ্দীন, ছেলে মোঃ ফিরোজ হোসেন (৩০), বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানা একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, মহিষবাথান বাজার এলাকার মৃত খয়বর আলীর ছেলে মোঃ মতিন মন্ডল (৪০) ও মোঃ মোরশেদ (৩৫) মোঃ পরাগ (৪০) মোঃ লবির উদ্দীন (৪০)। ‎ভুক্তভোগী ফিরোজ হোসেনের জানান, তফসিল বর্নিত সম্পত্তি কবলা সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘ দিন যাবৎ ভোগ দখল করিয়া আসছে। এমত অবস্থায় বিবাদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন দলীয় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে পূর্ব বিরোধের জের ধরে মহাদেবপুর, ইউনিয়ন-হাতুড়, মৌজা-মহিষবাথান, খতিয়ান নং-৪০০, দাগ নং-২৬, মোট জমির পরিমান ২৭ ডেঃ। খতিয়ান নং-৪০০, দাগ নং-১২৫, মোট জমির পরিমান ৪০ ডেঃ জমি জোর পূর্বক দখল চেষ্টা মারপিট ও হত্যার হুমকি প্রদান করিতে থাকে। নিরুপায় হয়ে মহাদেবপুর থানায় আসিয়া একটি অভিযোগ দায়ের করি। স্থানীয় মোঃ ফারুক হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল বারী, আশরাফুল জানান আমরা দীর্ঘদিন ধরে এই জমিগুলো ফিরোজ ভোগ দখল করে আসছে। বিভিন্ন সময় ফিজের জমি সহ আরো বেশ কিছু লোকের জমিজমা আব্দুল মতিন ও তার বাহিনী দখলে নেওয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো জমি দখলের চেষ্টা ও মারপিট করিনি। আমি ২৪ সালে জমি কিনেছি যার খাজনা, খারিজ সব রয়েছে। সেই জমিতে হাল চাষ করতে গেলে তারি আমার শ্যালক কে মারপিট করে গুরুতর আহত করে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর থানার এসআই সোহাগ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, উভয় পক্ষ অভিযোগ করেছেন, দুই পক্ষকে নিয়ে বসতে হবে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষেকে মারপিটে এক জন হয়েছে বলে শুনেছি। দুই পক্ষ অভিযোগ করেছেন, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোঃ রায়হান আলী

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell