শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

নওগাঁয় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২১, ২০২২, ৯:২৭ অপরাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নওগাঁর নিয়ামতপুরে শ্রাবণী আক্তার চাঁদনী (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলার কাঁচপাড়ার হিন্দু পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

শ্রাবণী আক্তার চাঁদনী ওই গ্রামের হাবিবুর রহমান শেখের মেয়ে। সে নিয়ামতপুরের ইসলামিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

শ্রাবণী আক্তারের মা খাদিজা আক্তার বলেন, বেলা ১২টার দিকে পুকুরে গোসল করে পাশে দাদার বাড়ি যাবে বললে নিষেধ করি। তারপরও শ্রাবণী চলে যায়। কিছুক্ষণ পর খবর আসে সে গলায় ফাঁস দিয়েছে। দৌঁড়ে গিয়ে দেখি আমার শশুরের গোয়ালঘরের বাঁশের সঙ্গে দড়ি পেঁচিয়ে শ্রাবণী ঝুলে আছে।

তিনি আরও বলেন, আমার মেয়ের সঙ্গে কোন বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় না। যখন যা চায় তখন সেটাই দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে শ্রাবণী এমন ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছি না।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে তার মৃত্যুর কারণ। এ ঘটনায় একটি থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell