শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৮
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১১, ২০২২, ১০:০৮ অপরাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) দুপুরের দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘুলকুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেলোয়ার ওই গ্ৰামের জিয়ার মণ্ডলের ছেলে।

 

জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে সকালের খাবার রান্না করা নিয়ে স্ত্রীর সঙ্গে দেলোয়ারের কথা কাটাকাটি হয়। এর প্রায় এক ঘণ্টা পর তার স্ত্রী দেলোয়ারকে ডাকতে গেলে সিলিং ফ্যানের সঙ্গে তার স্বামীকে ঝুলতে দেখে। পরে তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা এসে ঝুলন্ত অবস্থায় দেলোয়ারের মরদেহ নামিয়ে থানায় খবর দেয়।

দেলোয়ারের স্ত্রী কমলা বলেন, ‘সকালে রাজমিস্ত্রির কাজে যাবে বলে আমাকে খাবার রান্না করতে বলেন। রান্না করতে একটু দেরি হওয়ায় রাগ করে ঘরে ঢুকেন তিনি। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়ে আমার স্বামী ঝুলে আছেন। রান্না নিয়ে এ ধরনের ঘটনা ঘটবে তা আমি চিন্তাও করিনি। ’

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে নিহতের বড় ভাই আবদুল জব্বার থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell