বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১৪
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নওগাঁ জেলা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর অটোরিক্সা চালকের গলাকাটা হত্যাকান্ডের রহস্য উৎঘাটন 

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২৩, ৭:১৭ অপরাহ্ণ
  • ১৬৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নওগাঁ জেলা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর অটোরিক্সা চালকের গলাকাটা হত্যাকান্ডের রহস্য উৎঘাটন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলাসদরে শিশু পার্কের পূর্ব পাশ্বে -২১/৫/২০২৩খ্রি.তারিখ অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী কর্তৃক নওগাঁ সদর থানাধীন বরুনকান্দি মৌজাস্থ বাইপাস সড়কের পাশে জনৈক মোঃ আজাদের ইট ভাটার নিকটে ভিকটিম শ্রী অতুল কুমার সরকার (৪০), পেশায় ব্যাটারি চালিত অটো থ্রি-হুইলার চালক, পিতা-মৃত অভয় চন্দ্র সরকার, গ্রাম-সুলতানপুর মধ্যপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁকে নির্মমভাবে হত্যা করে ঘটনাস্থলে রেখে যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে পুলিশ সুপার, নওগাঁ সহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং নওগাঁ সদর মডেল থানা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। উক্ত ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হলে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের দিক নির্দেশনায় নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এর নেতৃত্বে অফিসার ইনচার্জ নওগাঁ সদর মডেল থানা এবং ওসি ডিবি সহায়তায় নওগাঁ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) ও তার চৌকস টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় উত্তরা, ঢাকা এবং নওগাঁ জেলার বদলগাছী থেকে ঘটনার সাথে জড়িত আসামী ১। নুর এ ইসলাম @ সনি @ সেজান (৩৫), ২। রাব্বি সরদার (২৩) ও ৩। আতিকুর (৩৩) কে গ্রেফতারপূর্বক তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র (১ টি বটি ও ১টি চাকু), ব্যাটারি চালিত অটোরিক্সা, মোবাইল ফোনসহ সিম ও ভিকটিমের ব্যাটারি চালিত অটোরিক্সা হতে চুরিকৃত ০৫টি ব্যাটারি উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী নুর এ ইসলাম @ সনি @ সেজান জানায় যে, ভিকটিম অতুলের নিকট পাওনা টাকা কে কেন্দ্র করে বিবাদের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সহযোগী ধৃত আসামী রাব্বি’র সহায়তায় ভিকটিম অতুলকে নৃশংসভাবে হত্যা করে তার ব্যাটারি চালিত অটোরিক্সা হতে ০৫টি ব্যাটারি নিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে উক্ত স্থান হতে পালিয়ে গিয়ে আত্মগোপন করার কথা স্বীকার করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell