সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

নতুন কমিটি- চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি আলহাজ আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির নেতারা।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১০, ২০২২, ৭:৫২ পূর্বাহ্ণ
  • ২৯৭ ০৯ বার দেখা হয়েছে

নতুন কমিটি চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি আলহাজ আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির নেতারা।

চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে নতুন অস্থায়ী সদস্যপদ পাওয়া ১৯ সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম

সভাপতি আলহাজ আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। দেশের নানা সংকটময় মুহূর্তেও চট্টগ্রাম প্রেস ক্লাব উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এ ক্লাবের ভাবমূর্তি অব্যাহত রাখতে চেষ্টা করেছি। প্রেস ক্লাবের নতুন অস্থায়ী সদস্যরা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। আপনাদের কর্ম ও মেধা দিয়ে আগামীতে চট্টগ্রাম প্রেস ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে বিশ্বাস করি।

গঠনতন্ত্র মেনে চট্টগ্রাম প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে নতুন সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় অস্থায়ী সদস্যপদ প্রদান করা হয়েছে মেধাবী সাংবাদিকদের।

নতুন সদস্যদের চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি আলহাজ আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির নেতারা। সুন্দর আয়োজনের মাধ্যমে অস্থায়ী সদস্যপদ দেওয়ায় নতুন সদস্যরা ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ণ সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী উপস্থিত ছিলেন।

নতুন সদস্যপদ প্রাপ্তরা হলেন দৈনিক আজাদীর জাকের আহমেদ, আমিনুল ইসলাম মুন্না এবং অনুপম বড়ুয়া, দৈনিক পূর্বকোণের মো. রাশেদুল আলম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের কাঁকন দেব, দৈনিক পূর্বদেশের তুষার কান্তি দেব এবং আবীর চক্রবর্তী, দৈনিক পূর্বতারার সাইফুল আলম সিদ্দিকী, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর শামসুদ্দিন ইলিয়াছ, ডেইলি স্টারের অরুণ বিকাশ দে, বাংলাদেশ প্রতিদিনের মো. সেলিম, বণিক বার্তার সুজিত চন্দ্র সাহা, দৈনিক সমকালের আবদুল্লাহ আল মামুন এবং মো. রাশেদ, দৈনিক প্রথম আলোর সুজন ঘোষ, বাংলা ধারার ফেরদৌস শিপন, বিডি নিউজের মিঠুন চৌধুরী, এটিএন বাংলার রনি দাশ এবং বাংলাভিশনের মো. সাইফুল ইসলাম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell