রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৭
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

নদীর তীরবর্তী ভাঙন এলাকার উন্নয়নের গুরুত্ববোধে সুষম বণ্টন করা হবে-সৈয়দা রিজওয়ানা হাসান

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৪, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ
  • ১৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

নদীর তীরবর্তী ভাঙন এলাকার উন্নয়নের গুরুত্ববোধে সুষম বণ্টন করা হবে-সৈয়দা রিজওয়ানা হাসান

নদীর তীরে জেগে ওঠা চরে শুধু শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুললে হবে না। পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে হবে। এ পুনর্বাসন নদীর তীরবর্তী ভাঙন এলাকার উন্নয়নের গুরুত্ববোধে সুষম বণ্টন করা হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহররক্ষা বাধ হার্ডপয়েন্ট এলাকা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সারাদেশে যেসব উন্নয়ন প্রকল্প চলমান, সেখানে কোনো অনিয়ম, দুর্নীতি ও প্রকল্প বাস্তবায়নে কোনো গাফিলতি আছে কি না সেগুলো তদন্ত করা হচ্ছে। এসব তদন্ত শেষে কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিষয়ে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনায়েতপুর ব্রাহ্মণগ্রাম থেকে শাহজাদপুরের হাট পাঁচিল পর্যন্ত ৬৫৩ কোটি টাকার নির্মাণাধীন যমুনা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, অভিযোগটি আমরা গ্রহণ করছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এনায়েত উল্লাহ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোকলেছুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নজরুল ইসলাম ও সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell