শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

নরসিংদীতে পিস্তলসহ সামাজিক ফেসবুকে ভাইরাল মৎস্যজীবী লীগ নেতার ছবি -অস্ত্রসহ আটক ৫

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১, ২০২৩, ১১:৪৮ অপরাহ্ণ
  • ৩০৩ ০৯ বার দেখা হয়েছে

 

নরসিংদীতে পিস্তলসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল মৎস্যজীবী লীগ নেতার ছবি -অস্ত্রসহ আটক ৫

নরসিংদীর শিবপুরে প্রতিপক্ষের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে সেলিম ভূঞা নামে এক মৎস্যজীবী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে অপি নামে এক নেতা আহত হয়েছেন। শনিবার দুপুরে শিবপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

এদিকে পিস্তলসহ সেলিমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নড়েচড়ে বসে পুলিশ। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেলিমসহ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করে। আটক অন্যরা হলেন আরিফ, কাউসার, হাসান ও অপু। অভিযুক্ত সেলিম ভূঞা স্থানীয় রাজনীতিতে সংসদ সদস্য জহিরুল হক ভূইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, শিবপুর বাসস্ট্যান্ডের পাশের একটি জমি নিয়ে মৎস্যজীবী লীগ নেতা সেলিম ও ছাত্রদল নেতা অপির পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুররে ওই জমিতে গাছ লাগানো কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ওপর গুলি চালান সেলিম। এসময় কেউ গুলিবিদ্ধ না হলেও রামদার আঘাতে অপি আহত হন। তাকে স্থানীয় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, সংঘর্ষে ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে। এই ঘটনায় অস্ত্রসহ আটক করা হয়েছে পাঁচজনকে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell