বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নাটোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মারধরের অভিযোগে -পুলিশ সদস্য ক্লোজড

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নাটোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মারধরের অভিযোগে -পুলিশ সদস্য ক্লোজড।

নাটোর প্রতিনিধি।। নাটোরের বাগাতিপাড়ায় বাদল উদ্দিন নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মারধরের অভিযোগে মো. সজিব খান ও মো. আসাদুজ্জামান নামে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রোববার (৩ মার্চ) দিনগত রাতে বাগাতিপাড়া থানা থেকে দুই পুলিশ সদস্যকে নাটোর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। ভুক্তভোগী শিক্ষক বাদল উদ্দিন বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষক বাদল উদ্দিন অভিযোগ করে বলেন, স্কুল ছুটির পর বিকেলে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলাম। পথে ক্ষিদ্র মালঞ্চি এলাকায় পুলিশ কনস্টেবল সজিব খান ও মো. আসাদুজ্জামান এবং পুলিশের স্থানীয় সোর্স বিদ্যুৎ তার পথরোধ করেন। এসময় হঠাৎ তারা আমার হাতে হ্যান্ডকাফ পরিয়ে এলোপাতাড়ি মারধর করে।

জীবন বাঁচাতে দৌড়ে স্থানীয় একটি মাদরাসায় আশ্রয় নিলে মাদরাসার শিক্ষকরা এগিয়ে আসেন। পরে পুলিশের দুই সদস্য গিয়ে বলেন, আমার কাছে নাকি মাদক আছে। পরে তারা তল্লাশি করেন এবং তাদের কাছে থাকা দুটি কাগজ দেখিয়ে বলে এই যে দুই পুরিয়া হেরোইন পাওয়া গেছে। এ অবস্থায় আমাকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে কিছু পথে যেতেই গাড়ি থামিয়ে দুই হাজার টাকা দাবি করে এবং ছেড়ে দেবে বলে জানায়। একপর্যায়ে আমার মানিব্যাগের ৪০০ টাকা নিয়ে দুই হাজার টাকা বিকাশ নম্বরে পাঠাতে বলে আমাকে ছেড়ে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হই। এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম নগর সংবাদ কে বলেন, আমরা বিষয়টি জানার পরই দুই পুলিশ সদস্যকে নাটোর পুলিশ লাইন্সে সংযুক্ত করেছি। আজ তাদের দুজনকে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাকে তদন্তের ভার দেওয়া হয়েছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। কোনো ব্যক্তির অপরাধের জন্য কোনো প্রতিষ্ঠান দায় নেবে না। অপরাধী যেই হোক, তার শাস্তি হবেই। তদন্তে অপরাধ প্রমাণিত হলে অপরাধ অনুসারে তাদের শাস্তি দেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell