বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২২
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নামাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৩, ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

নামাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

ময়মনসিংহের ভালুকায় জুমার নামাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি ঘাটাইল এলাকার একটি মসজিদের খতিব ছিলেন। নিহত শিশুটির বয়স আট বছর।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জুমার নামাজ পড়িয়ে ৮ বছরের ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ভালুকার দিকে আসছিলেন ওই ব্যক্তি। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা এলাকায় আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঘাটাইলগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ওসি কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতদের বাড়ি গাজীপুরে হতে পারে। তাদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell