শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২২
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

নারায়ণগঞ্জের বন্দর নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়ে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৭, ২০২৩, ২:০৮ পূর্বাহ্ণ
  • ৩১৮ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জের বন্দর নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়ে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব নিহত

নিহত যুবক রাজিব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।

এ ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকাবাসী জানায়, একটি অটোরিকশা চুরির ঘটনা নিয়ে বন্দরের নবীগঞ্জের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে রাজিবের সঙ্গে নবীগঞ্জ কদমতলী রূপনগর এলাকার কালাম মিয়ার ছেলে রাতুলের পূর্ব বিরোধ ছিল।

আজ বিকেলে নবীগঞ্জ এলাকায় এ নিয়ে সালিশ বৈঠক বসে। এর একপর্যায়ে রাতুলসহ কয়েকজন সন্ত্রাসী রাজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত মুমূর্ষু অবস্থায় রাজিবকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell