বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩৭
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পুলিশ সদস্যরা যোগ দিতে শুরু করেছে-রায়ণগঞ্জের ফতুল্লা, সদর, বন্দর, সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ থানার কার্যক্রম শুরু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৪, ২০২৪, ৩:১৫ পূর্বাহ্ণ
  • ১৬৬ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পুলিশ সদস্যরা যোগ দিতে শুরু করেছে-রায়ণগঞ্জের ফতুল্লা, সদর, বন্দর, সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ থানার কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি,রাজু খন্দকার

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পুলিশ সদস্যরা যোগ দিতে শুরু করেছেন। এরইমধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা, সদর, বন্দর, সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ থানার কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোতে আপাতত পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও রয়েছেন। তবে সিদ্ধিরগঞ্জ থানার কার্যক্রম এখনো শুরু হয়নি।

এরআগে শুক্রবার (৯ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার লুট হওয়া মালামাল, অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে জমা দেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এদিন সিদ্ধিরগঞ্জের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

 

নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারহানা মানিক মুনা নগর সংবাদ কে বলেন, ‘এতদিন পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। এবার আমরা আশা করি পুলিশ নতুনভাবে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে গড়ে উঠবে। এক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা শিক্ষার্থীরা সহযোগিতা করতে প্রস্তুত আছি।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, শিক্ষার্থীরা এখন পর্যন্ত দুটি অস্ত্রসহ কয়েক গাড়ি লুণ্ঠিত মালামাল উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। আশা করি খুব শিগগির থানা পুলিশের কার্যক্রম চালু হবে।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, আমরা শুক্রবার থেকে পুরোদমে সচল আছি। মানুষ বিভিন্ন প্রয়োজনে আসছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালনে সর্বোচ্চ সক্রিয় থাকবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু নগর সংবাদ কে বলেন, আমাদের সাতটি থানার মধ্যে ছয়টির কার্যক্রম শুরু হয়েছে। তবে সিদ্ধিরগঞ্জ থানার কার্যক্রম শুরু হয়নি। থানা পুড়িয়ে দিয়েছিল, যে কারণে এখনো কার্যক্রম শুরু করা যায়নি। দু-একদিনের মধ্যে কার্যক্রম শুরু হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell