মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১০
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ৫ ইটভাটার জরিমানা, উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৪, ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ণ
  • ১৫৯ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ৫ ইটভাটার জরিমানা, উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ

মাহবুব আলমঃ

বায়ু দূষণ রোধে রূপগঞ্জে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উক্ত অভিযানে রূপগঞ্জের তারাব পৌরসভা এলাকায় ৫টি ইটের ভাটাকে সর্বমোট ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আড়িয়ায় অবস্থিত মেসার্স এম.এম. ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স হাকিম ব্রিকস ম্যানুফেসারিং-২ কে ২ লাখ টাকা, কর্নগোপে অবস্থিত মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স এ.এস.বি ব্রিকস-১ কে ২ লাখ টাকা এবং মেসার্স এইচ আর বি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

https://www.facebook.com/share/1FgLW3vAP9

সেই সাথে পরবর্তীতে ভাটার কার্যক্রম বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ ও সহকারী পরিচালক মো: মোবারক হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, বৃহস্পতিবার রূপগঞ্জে তারাব পৌরসভা এলাকায় ৫টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা অনুযায়ী ৫ টি ইটভাটা থেকে ৯ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। সেই সাথে ভাটার কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা-প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell