সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১২
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৬, ২০২৪, ১:২৫ পূর্বাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. সীমান্ত (২০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

গত বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি।

নিহত শিক্ষার্থীর মামা গালিব  নগর সংবাদ কে বলেন, আমার ভাগ্নে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাতায়াত করতো। গত বুধবার ঢাকা থেকে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডে নামে সে। এরপর বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তার ফোন চায়। দিতে না চাইলে ছুরিকাঘাত করে। আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ঢামেকে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell