বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক জনসভায় স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২০, ২০২৩, ২:০৫ পূর্বাহ্ণ
  • ২৬২ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক জনসভায় স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি

আজ শুক্রবার বিকেলে নগরের চাষাঢ়ায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

গায়েবি মামলায় নির্বিচার গ্রেপ্তার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ–বিভ্রাট, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় এই জনসমাবেশের আয়োজন করা হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে জনসমাবেশে প্রধান অতিথি মির্জা আব্বাস আসার আগে স্লোগান দেওয়া নিয়ে সমাবেশস্থলে বিএনপির দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে। দুই পক্ষকে পরস্পরের দিকে প্ল্যাকার্ড ছুড়ে মারতে দেখা যায়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে যাঁরা হাতাহাতিতে জড়িয়েছেন তাঁরা কোন পক্ষের লোক তা শনাক্ত করা যায়নি।

পরে মির্জা আব্বাস তাঁর বক্তব্যে নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘নিজেরা বিবাদে জড়াবেন না। ঐক্যবদ্ধ থাকবেন। এখন থেকে কোনো নেতার নামে স্লোগান হবে না। স্লোগান হবে শুধু আমাদের নেত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। অন্য কোনো নেতার নামে স্লোগান দেওয়া যাবে না।’

এ বিষয়ে সভার সভাপতি মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, সমাবেশস্থলে কোনো হইচই, হট্টগোল বা চেয়ার ছোড়াছুড়ির কোনো ঘটনা ঘটেনি। ঘটে থাকলেও সেটি তিনি দেখেননি বলে জানান।

ঘটনাটি শুনেছেন জানিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান  বলেন, ‘সমাবেশের ভেতরে নেতা–কর্মীরা এদিক–সেদিক দৌড়াদৌড়ি করেছেন বলে শুনেছি। তবে সমাবেশস্থলের বাইরে কোনো ঘটনা ঘটেনি। সেখানে আমাদের পুলিশ মোতায়েন ছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell