সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৭
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

নারায়ণগঞ্জে শামীম ওসমান ওসেলিম ওসমানসহ ৫৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৬, ২০২৫, ১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জে শামীম ওসমান ওসেলিম ওসমানসহ ৫৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার বড় ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমানসহ ৫৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. আলিফ (১৮) নামে এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার বাবা মো. অহিদ মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে এ মামলা করেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে ২০ জানুয়ারি রাতে মামলাটি রুজু করা হয়েছে বলে জানা গেছে। এই মামলায় অজ্ঞাতপরিচয়ের আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ জুলাই বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলের ডাচ-বাংলা ব্যাংকের সামনে ভুক্তভোগীসহ ছাত্রজনতা আন্দোলন করে। সেসময় সাবেক এমপি শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমানের নির্দেশে মিছিলে সশস্ত্র হামলা হয়। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া এতে নেতৃত্ব দেন। হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ভুক্তভোগীর (আলিফ) বাম পায়ের হাঁটুতে গুলি লেগে গুরুতর আহত হন। এরপর ঘটনাস্থলে থাকা কয়েকজন আলিফকে ট্রাস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell