শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩১
শিরোনামঃ
রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

নারায়ণগঞ্জ অংশে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টারগুলো বন্ধ,দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ
  • ২৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

নারায়ণগঞ্জ অংশে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টারগুলো বন্ধ,দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।

বুধবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও সাইনবোর্ড এলাকায় সরেজমিনে এ চিত্র দেখা যায়।

রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, জরুরি কাজে চট্টগ্রাম যাওয়ার জন্য শিমরাইল মোড়ে এসেছি। সবসময় এখানে বাস পাওয়া গেলেও আজ কোনো বাসের দেখা মিলে নি। টিকেট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। তাই বাসের আশায় না থেকে ফেরত যাচ্ছি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক টিকিট বিক্রেতা জানান, কোন কারণে বাস বন্ধ সেটি মালিকরা বলতে পারবেন। বাস না আসায় আমরা টিকেট কাউন্টারগুলো বন্ধ করে রেখেছি। কবে থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করবে কোনো তথ্য জানাতে পারেননি তারা।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, সড়কের শৃঙ্খলা বজায় রাখতে একাধিক টিম কাজ করছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মহাসড়কে অবস্থান করবো আমরা।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জানান, মহাসড়কে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি ডিবি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীও মোতায়েন রয়েছে। মহাসড়কে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell