রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০১
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

নারায়ণগঞ্জ কলাগাছিয়া ঘারমোড়া এলাকায় অনিক গ্রপের সন্ত্রাসী হামলায় ক্যাপ রোমান নিহতের ঘটনায় গ্রেফতার ৪

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৮, ২০২৩, ১:০১ পূর্বাহ্ণ
  • ৩৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ কলাগাছিয়া ঘারমোড়া এলাকায় অনিক গ্রপের সন্ত্রাসী হামলায় ক্যাপ রোমান নিহতের ঘটনায় গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ বন্দরে পোড়া মবিল তেলের ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনিক গ্রপের সন্ত্রাসী হামলায় ক্যাপ  রোমান (৩৬) নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

এদিকে পুলিশ হত্যাকান্ডের ঘটনার ওই রাতেই ঘারমোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  হত্যা মামলার প্রধান আসামী ঘাতক অনিক সরদারসহ ৪ সন্ত্রাসীকে  গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে নিহত ক্যাপ রোমানের পিতা আব্দুর রহিম ওরফে আদু মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ আসামীসহ ১৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৬/৭ জনকে  অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৮(৫)২৩।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ সরদারের সন্ত্রাসী ছেলে ও একাধিক মামলার আসামী অনিক সরদার (২৭) একই এলাকার আকবর হোসেন মিয়ার ছেলে অন্তর হোসেন (২৫) বুরুন্দী এলাকার শাহাবুলøাহ বেপারী ছেলে সন্ত্রাসী সবুজ (৩৮) ও একই এলাকার মিজানুর মিয়ার ছেলে দিদার (৩৮)।

এর আগে গত শুক্রবার (২৬ মে) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। পুলিশ গ্রেপ্তারকৃতদের শনিবার (২৭ মে) দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে।

এদিকে নিহত ক্যাপ রোমানের মৃতদেহ শনিবার দুপুরে তার নিজ বাড়ি মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাটে আনা হলে ক্যাপ রোমানকে এক নজর দেখার সেখানে উৎসক জনতার ভীড় জমায়।

পরে ওই দিন বাদ আছর সন্ত্রাসী হামলায় নিহত ক্যাপ রোমানের নামাজের জানাযা মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর মদনগঞ্জ সিটি কর্পোরেশন কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। সন্ত্রাসী অনিক গ্রুপ ও ক্যাপ রোমন গ্রুপের সংঘর্ষের ঘটনায় ঘারমোড়া, আলীনগর ও সৈয়াল বাড়ি ঘাটসহ এর আশেপাশের এলাকা গুলোতে থমথমে ভাব বিরাজ করছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে বন্দর উপজেলার ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ মিয়ার সন্ত্রাসী ছেলে অনিক গ্রুপের সাথে মদনগঞ্জ সৈয়লবাড়ী ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান গ্রুপের দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। পোড়া তেলের ব্যবসা নিয়ে ইতিপূর্বে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর সিদ্দিক জানান, ক্যাপ রোমান নিহতের ঘটনায় তার পিতা বাদী হয়ে  অনিক সরদারসহ ১৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছে।

হত্যাকান্ডের ঘটনার ওই রাতে ঘারমোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে মামলার প্রধান আসামী অনিক সরদারসহ ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘারমোড়া ও আলীনগর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell