শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৭
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

নারায়ণগঞ্জ কাইকার ব্রিজের ঝোপ থেকে বস্তাবন্দি যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৫, ২০২৫, ২:১৪ পূর্বাহ্ণ
  • ৯৯ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ কাইকার ব্রিজের ঝোপ থেকে বস্তাবন্দি যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি(সোনারগাঁ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর কামরুন নাহার সায়মা (২৪) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকার ঝোপঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত সায়মা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মৃত সাদেক মোল্লার মেয়ে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় ‘কলাপাতা বার্গার কিং’ রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। গত শুক্রবার সকাল ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বিকেলে স্থানীয়রা কাইকারটেক ব্রিজের পাশে ঝোপের ভেতর একটি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ব্যাগটি উদ্ধার করে খুলে দেখে—ভেতরে কালো পলিথিনে মোড়ানো ও কসটেপে প্যাঁচানো অবস্থায় হাত-পা বাঁধা এক নারীর লাশ। পরে নিহতের মামা খোকন শেখ সাগর এসে লাশটি শনাক্ত করেন।

নিহতের মামা জানান, দুই বছর আগে সায়মা প্রেমের সম্পর্কের সূত্র ধরে কুমিল্লার রায়হান নামের এক যুবককে বিয়ে করেন। তবে পারিবারিক অমতের কারণে তারা আলাদা বাসায় থাকতেন। তার অভিযোগ, স্বামী রায়হানই সায়মাকে শ্বাসরোধে হত্যা করে ব্যাগে ভরে ফেলে রেখে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “কসটেপে মোড়ানো ব্যাগ থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করেজ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell