প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৩, ২:১১ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায় দ্বিতীয় জামাত ৯টায়
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায় দ্বিতীয় জামাত ৯টায়
নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতরে এবার জেলায় চার হাজার ২০০ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এর মধ্যে অনেক মসজিদে অনুষ্ঠিত হবে একাধিক ঈদ জামাত।
নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মো. জামাল হোসাইন জানান, কেন্দ্রীয় ঈদগাহে দুটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও ৯ টায়। এছাড়া এবার জেলার চার হাজার দুই শতাধিক মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.