শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪০
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে নামাজের সময় গান বাজানো কনসার্টে হামলা ভাংচুর মারধোর

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১১, ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ
  • ৩৯৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

 

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে নামাজের সময় গান বাজানো কনসার্টে হামলা ভাংচুর মারধোর

নারায়ণগঞ্জ শহর প্রতিনিধি।। নামাজের সময় গান বাজানোর অভিযোগে কনসার্টে হামলা নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক কনসার্টে নামাজের সময় গান বাজানোর অভিযোগে হামলা চালানো হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় চারুকলা প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এদিন দুপুর থেকে চারুকলা প্রাঙ্গণে কনসার্ট ও মিলনমেলার আয়োজন করে এসএসসি-৯৫ ব্যাচ সদস্যদের গ্রুপ ‘ইউনাইটেড ৯৫’। সন্ধ্যার পর থেকে সেখানে শুরু হয় কনসার্ট। নামাজের বিরতিতে ১০ মিনিট গান বন্ধ রেখে ফের চালু হয় কনসার্ট। পরে ডিআইটি মসজিদ থেকে একদল মুসল্লি এসে গান বন্ধ করার দাবি জানিয়ে প্রতিবাদ করলে কনসার্টের আয়োজকরা গান বন্ধ করে দেন। এর কিছুক্ষণ পরই একদল যুবক এসে কনসার্টে হামলা চালায়। সেখানকার মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙার পর পাশে থাকা চারুকলা ভবনের নিচতালায় ভাঙচুর করে। এছাড়া বেশ কয়েকজনকে মারধরও করা হয়।

 

এতে লাঞ্ছিত হন চারুকলা ইনস্টিটিউটের ভেতরে অবস্থান করা বেশ কয়েকজন শিক্ষার্থী। ঘটনার বর্ণনা দিয়ে ইউনাইটেড-৯৫ গ্রুপের একজন সদস্য মিনার নগর সংবাদ কে বলেন, নামাজের বিরতি দিয়ে আমরা ১০ মিনিট কনসার্ট বন্ধ রাখি। সমস্যা হচ্ছে আশেপাশে তিনটি মসজিদ, একেক মসজিদে নামাজের সময় একেক রকম। ফলে এক মসজিদের সময় অনুযায়ী বন্ধ রাখলেও আরেক মসজিদের সময়ের সঙ্গে সেটা মেলেনি। তারপরও মুসল্লিরা এসে আপত্তি জানালে গান বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এর কিছু সময় পর একদল বখাটে যুবক এসে হামলা ও ভাঙচুর চালায়। পুরো অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। চারুকলার ছাত্র নাহিয়ান বলেন, ১৪ ফেব্রুয়ারি বসন্ত বরণকে কেন্দ্র করে আলপনা ও নানান নকশা, ফ্রেম তৈরির কাজ চলছিল।

 

হামলাকারীরা মঞ্চ ভাঙচুর করলে একজন কিবোর্ড রক্ষা করতে দৌড়ে চারুকলার ভেতর আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সেসময় হামলাকারীরা এসে কিবোর্ড ভাঙচুর করে। তারপর যাওয়ার সময় আমাদের আলপনা, ফ্রেম নষ্ট করে দিয়ে গেছে। আমাদের কয়েকজন বন্ধু বাধা দিতে চাইলে তাদের গায়েও হাত তোলা হয়। এই ঘটনার পর আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন নগর সংবাদ কে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ টিম গিয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো পক্ষই আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell