রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০৬
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

নারায়ণগঞ্জ চাষাড়া সাইনবোর্ড সংযোগ সড়কে জননিরাপত্তায় লক্ষ্যে নারায়ণগঞ্জ প্রবেশ পথে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা -জেলা প্রশাসক

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৮, ২০২৫, ১:১০ পূর্বাহ্ণ
  • ২১৩ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ চাষাড়া সাইনবোর্ড সংযোগ সড়কে জননিরাপত্তায় লক্ষ্যে নারায়ণগঞ্জ প্রবেশ পথে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা -জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের চাষাড়া থেকে সাইনবোর্ড সংযোগ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ প্রবেশ পথে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা করছে জেলা প্রশাসন।

(২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার সাইনবোর্ড এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন।

এর আগে জালকুড়ি বিজিবি ব্যাটালিয়নের পাশে ট্রাফিক পুলিশের ডাম্পিং ব্যবস্থার জন্য নির্ধারিত স্থান ও ভূঁইগড়ে অবস্থিত জোড় পুকুর পাড় জামে মসজিদ পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ একটি ব্যবসায়ীক অঞ্চল। এখানকার ব্যবসায়ীরা বিশ্বের সকল ব্যবসায়ীদের সাথে ব্যবসা করছে, নারায়ণগঞ্জেও ঐতিহ্য রয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরকে কেন্দ্র করে দিন-রাত ২৪ ঘণ্টা ব্যবসা বাণিজ্যের কর্যক্রম চলে এবং বিশ্বের বিভিন্ন প্রতিনিধি এই সড়কটি ব্যবহার করে শহরে প্রবেশ করে। সুতরাং এই সড়কটির নিরাপত্তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষটি বিবেচনা করে পুলিশ সুপার আমাদের বলেছিলেন যে, আমরা যদি এখানে একটি ট্রাফিক পুলিশ বক্স দিতে পারি তাহলে চাষাঢ়া থেকে সাইনবোর্ড সংযোগ সড়কের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

জেলা প্রশাসক বলেন, কোন ধরনের দুষ্কৃতকারী যেন সাধারণ মানুষের ওপর কোন অপরাধমূলক কর্মকা- করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জ প্রবেশ পথে একটি চেকপোস্ট থাকবে।

জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, যে সব জেলা আমাদের জাতীয় অর্থনীতিতে বেশি রাজস্ব অবদান রাখে, তার মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। নিতাইগঞ্জ, নদীবন্দর, গার্মেন্ট শিল্পসহ নানা খাতের বিকাশে এখানে মানুষের আনাগোনা অনেক বেশি। ব্যবসায়ী, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পুরো শহরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিতে চাই।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মুখ এই সাইনবোর্ড। সুতরাং এই প্রবেশ মুখটিকে আমরা সুন্দর ও দৃষ্টিনন্দন করতে পারি। সে বিষয়ও আমাদের পরিকল্পনা থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) শেখ মো. আব্দুল করিম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম।

জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার পরিদর্শনের পূর্বে সাইনবোর্ড এলাকায় অস্থায়ী দোকান পাট, অটো ও সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell